শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য থাকবে মেটার পোর্টাল

১১ জুন, ২০২২ ২৩:৩১  
সাধারণ গ্রাহকদের জন্য নতুন কোনো পোর্টাল ডিভাইস উৎপাদন করবে না ফেসবুকের মালিকানা কোম্পানি মেটা। কনফারেন্স কলসহ বিভিন্ন পরিষেবা দিতে শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠান এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারবে। খবর এনগ্যাজেট। ২০১৮ সালে বাজারে এসেছিলো পোর্টাল ডিভাইস। স্পটিফাইয়ে গান শোনা থেকে ফুড নেটওয়ার্কে ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা ছিলো এতে। কিন্তু ক্যামব্রিজ অ্যানালিটিকা বিতর্কের পর ফেসবুক-সংশ্লিষ্ট ক্যামেরাযুক্ত গ্যাজেট ঘরে আনতে অস্বস্তিতে পড়েন গ্রাহকরা। জানা গেছে, বিভিন্ন হার্ডওয়্যার নির্মাণে শতকোটি ডলার বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কথা আমলে নিয়ে সতর্কভাবে এগোতে চাইছে মেটা। প্রথম উন্মোচনের পর আরও কয়েকটি ভার্সন বাজারে আনে মেটা। এর মধ্যে রয়েছে পোর্টেবল পোর্টাল গো। কিন্তু এটাও বাজারে প্রত্যাশিত সাড়া ফেলেনি। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তে বলা হয়, ২০২১ সালে ৮ লাখ ইউনিট পোর্টাল বিক্রি করতে সক্ষম হয় সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। ডিবিটেক/বিএমটি